গাজীপুর-১: বাবুলের পথসভা, মনোনয়নের আশায় নেতাকর্মীদের সমাবেশ

কাজী আহসানুল হাবিব কালিয়াকৈর গাজীপুর:   সকালে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে, গাজীপুরে ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল শত শত নেতাকর্মীদের নিয়ে এক পথসভার আয়োজন করেন।
কালিয়াকৈর উপজেলা চত্বর থেকে শত শত পুরুষ মহিলা মিছিল যুগে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়।
মছিলটি কালিয়াকৈরের ফুলবাড়িয়া গোল চত্বর থেকে ঘুরে এসে কালিয়াকৈর পুরাতন মসজিদের সামনে সি এন জি স্টেশনে শেষ হয়।
এসময় এম পি প্রার্থী সকলের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন।
তিনি বলেন গাজীপুরের ০১ আসন থেকে আজ অবধি বিএনপির কেউ এম পি হতে পারে নাই। আমি মনোনয়ন পেলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গাজীপুর ১ আসনের এমপি হয়ে আপনাদের বিজয় উপহার দিব। তিনি আরও বলেন,
আজকের সমাবেশে অনেক মহিলাদের উপস্থিতি আছে, এখানে অনেকেই আমার সফলতার জন্য রোজা রেখেছেন, নফল নামাজ আদায় করছেন এবং হিন্দু ভাইয়েরা আমার জন্য পূজা মন্ডপে পুজো দিচ্ছেন ।
আমাদের নেতা তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন তাহলে, গাজীপুর ১ আসনের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দীর্ঘ ৪০বছর পর, গাজীপুরের ০১ আসন বিএনপি’র এমপি নির্বাচিত হবে।
তাই মনোনয়ন বোর্ডের কাছে আমি প্রত্যাশা করি আগামী দিনের ধানের শীষ প্রতীক আমি পাব এবং দলের সমস্ত নেতাকর্মীদের একত্রিত করে নির্বাচনে জয়যুক্ত হব ইনশাল্লাহ। উক্ত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নের্তৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031