মাগুরায় শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তৌহিদ , মাগুরা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপি একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭ নভেম্বর বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিপ্লব ও সংহতি দিবসের স্মরণে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। এ সময় র‍্যালীতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন। এর আগে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি, সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলছুম প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, সদস্য সচিব জহুরুল ইসলাম,
উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে. এম. রোমানুর রহমান (বিপ্লব), সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ লিমন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031