চরাঞ্চলে শান্তি ফিরছে — জেলা পুলিশের নৌ টহলে নিরাপত্তার নতুন দিগন্ত!

হাসান আলী সোহেল ;নাটোর জেলার লালপুর উপজেলার চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে ও সন্ত্রাস দমন কার্যক্রম জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নৌ টহল পরিচালনা করা হয়েছে।  অদ্য সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ একদল পুলিশ সদস্য নদীপথে লালপুর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ চর এলাকা – চর জাজিরা, চর লালপুর ও চর বাহাদুরপুর – এ টহল কার্যক্রম পরিচালনা করেন।নৌ টহলের অংশ হিসেবে পুলিশ সুপার ও জেলা পুলিশের কর্মকর্তারা চরে নেমে স্থানীয় কৃষক ও জেলেদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও নিরাপত্তা সম্পর্কিত তথ্য শোনেন।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অঙ্গীকার। নদী ও চরাঞ্চলে নিয়মিত নৌ টহল পরিচালনার মাধ্যমে আমরা অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখব।স্থানীয় কৃষক ও জেলেরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত টহল অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, পুলিশের উপস্থিতি চরের মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।এই বিশেষ নৌ টহলে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, লালপুর ও সিংড়া থানার অফিসার ইনচার্জ, নৌ পুলিশ সদস্যবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, চরাঞ্চল ও নদীপথে আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন নৌ টহল অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031