খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির পক্ষে পাইকগাছায় মিছিল ও পথসভা

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে। এ উপলক্ষে তার সমর্থনে পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের সরল বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মান্নান।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, আসাদুজ্জামান ময়না, এস এম মোহর আলী, সরজিৎ ঘোষ দেবেন, টি এম শিমুল, মারুফুল হক প্রিন্স, আরিফুল ইসলাম, আলাদীন লিপু, হুরায়রা বাদশা, নাজমুল হুদা মিন্টু, বিএম আকিজ, আজহারুল গাজী, প্রভাষক মনিরুজ্জামান, আসাদুজ্জামান মামুন, সুমন গাজী, জামিনুর ইসলাম রানা, ফসিয়ার রহমান, কামাল হোসেন, নজরুল ইসলাম, তৈয়বুর রহমান, রায়হান পারভেজ, রুমি, আলমগীর, জনি, নাহিদ পারভেজ, রসুল, রিফাত, আমিনুল, অরবিন্দু রায়, রাজা, ফয়সাল সরদার, রবিউল ইসলাম, দারা উদ্দিন খান, মো. সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “ ভোট দিবো কিসে- ধানের শীষে”এমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031