
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের চার জেলা—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার মোট ২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ময়মনসিংহ বিভাগে ঘোষিত প্রার্থীদের তালিকা:
জামালপুর:
জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু
জামালপুর-৩: মো. মুস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৪: মো. ফরিদুল কবির তালুকদার শামীম
জামালপুর-৫: শাহ মো. ওয়ারেস আলী মামুন
শেরপুর:
শেরপুর-১: সানসিলা জেবরিন
শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী
শেরপুর-৩: মো. মাহমুদুল হক রুবেল
ময়মনসিংহ:
ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহী
ময়মনসিংহ-২: মোতাহের হোসেন তালুকদার
ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন
ময়মনসিংহ-৪: স্থগিত
ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন
ময়মনসিংহ-৬: মো. আখতারুল আলম
ময়মনসিংহ-৭: ডা. মো. মাহবুবুর রহমান
ময়মনসিংহ-৮: লুতফুল্লাহেল মাজেদ
ময়মনসিংহ-৯: ইয়াসের খাঁন চৌধুরী
ময়মনসিংহ-১০: ফাঁকা রাখা হয়েছে
ময়মনসিংহ-১১: ফকর উদ্দিন আহমেদ
নেত্রকোনা:
নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-২: মো. আনোয়ারুল হক
নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোনা-৪: মো. লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৫: মো. আবু তাহের তালুকদার
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। আমাদের সহযোগী ও যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আসনবিন্যাসে পরিবর্তন আনা হতে পারে।’
তিনি আরও জানান, এটি একটি প্রাথমিক তালিকা, যা পরবর্তীতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে।
প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।









