পাইকগাছায় শিশু পার্কের সংস্কার পরবর্তী উদ্বোধন

এম জালাল উদ্দীন:পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কের সংস্কার পরবর্তী উদ্বোধন করা হয়েছে। সোমবার(৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আনুষ্ঠানিকভাবে এ পার্কের উদ্বোধন করেন। উপজেলায় শিশুদের জন্য উল্লেখযোগ্য বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই শিশু পার্কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে ছিল। অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা কোমলমতি শিশুরা হতাশ হয়ে ফিরে যেত। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি পার্কটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেন। সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি আবারও শিশু-কিশোরদের বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে নতুন রূপে ফিরে আসে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ইউপিইটিসি মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, বিআরডিবি কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ।

এদিকে সংস্কারের ফলে উপজেলার শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও আনন্দদায়ক বিনোদনকেন্দ্র হিসেবে শিশু পার্কটি আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031