ভোলায় সাঁতারে সম্ভাবনার দুয়ার খুললো: অনূর্ধ্ব–১৪ সাঁতারু বাছাইয়ের মধ্য দিয়ে সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধন

মোঃ আব্দুর রহমান হেলাল : ভোলায় প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধন হলো আধুনিক সুইমিংপুল কমপ্লেক্সের। এ আয়োজনকে কেন্দ্র করে ভোলার ক্রীড়া অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রবিবার সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন নতুন নির্মিত সুইমিংপুল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এবং সাঁতার প্রশিক্ষক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুল মোমেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অনূর্ধ্ব–১৪ শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে ৪৫ জন সাঁতারুকে বাছাই করা হয়, যারা আগামী এক মাস ধরে ৩০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করবে। জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুরাই ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “জলবেষ্টিত ভোলায় শিশু-কিশোরদের সাঁতার জানা শুধু ক্রীড়ার জন্য নয়, জীবন রক্ষার দক্ষতাও বটে। এ উদ্যোগ ভোলার শিশুদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকেরা জানান, সুইমিংপুল কমপ্লেক্স উদ্বোধনের মাধ্যমে ভোলার তরুণ প্রজন্মের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031