
পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ২২১ জন হতদরিদ্র নারীদের মাঝে সেপ্টেম্বর মাসের ৩০ কেজি করে ভিজিএফ (VWB) কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। সোমবার(৩ নভেম্বর) সকালে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, ইউপি সদস্যবৃন্দ টি. এম. হাসানুজ্জামান, জি. এম. তাজউদ্দীন, মোঃ রফিকুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, পরমানন্দ কুমার সানা, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী, অরুনা বেগম ও মর্জিনা বেগম ও সাংবাদিক মোঃ আওছাফুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে।









