তেতুলিয়া বাংলাবান্দা জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত চারজন জন

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। তাঁদের তেতুলিয়া উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ সোমবার ৩ নভেম্বর সকাল আটটার দিকে তেতুলিয়া উপজেলার বাংলা বান্দা ইউনিয়নের বাংলা বান্দা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাংলা বান্ধা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সুবেদার আব্দুল মালেক তিনি নিজের পৈতৃক জমি দাবি করে একই গ্রামের আইবুল তাঁর ধানের জমিতে ধান কাটতে যান। ওই জমি নিয়ে দুই পক্ষের সঙ্গে আইনালের বিরোধ ছিল। আজ সকালে অবসর বিজিবি আব্দুল মালেক
ওই জমিতে ধান কাটতে গেলে আইবুল ও তাঁর লোকজন বাধা দেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে মোজাম্মেলের ছেলে আইবুল( ৫০) তার ছেলে সাব্বির হোসেন(২৫) এবং অন্য পক্ষের মোজাম্মেল ছেলে আব্দুল মালেক ((৬০) আব্দুল মালেক ছেলে মোস্তাক আহম্মদ(৩০) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে তেতুলিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সোমবার সকালে তেতুলিয়া মডেল থানা পুলিশের এসআই কমরেশ জানান,পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি তবে আহত আইবুলের ভাই আব্দুল আওয়াল জানান, অভিযোগ লিখা শেষ হয়নি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031