ত্রিশালে র‌্যাব-১৪ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৪ লাখ ৭০ হাজার টাকার মাদকসহ আটক এক

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় যৌথ চেকপোস্ট পরিচালনা করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্প ও ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশ।
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যমুনা প্লাজার সামনে ঢাকাগামী লেনে পরিচালিত ওই চেকপোস্টে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৬ জনকে সর্বমোট ৬৫,০০০ টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪৭ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দয়াল রায় (৪৫), তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাসিন্দা। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা।র‌্যাব-১৪ জানায়, সড়কের যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্যকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031