হরিণাকুন্ডুতে নির্বাচনী আমেজে জনপ্রিয় বিএনপি নেতা আবুল হাসান মাস্টার

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন নিয়ে সারাদেশে চলছে নির্বাচনী জোয়ার। একই ধারায় এগিয়ে যাচ্ছে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সংসদীয় ২ আসন। ঝিনাইদহ সদরের ১৭ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা  হরিনাকুন্ডর ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সংসদীয় ২ আসন।  এই আসনের নির্বাচনী ফ্যাক্টর হরিণাকুন্ডুর জনগণ। আর এই হরিনাকুণ্ডু উপজেলায় নির্বাচনী আমেজ ছড়িয়েছেন বিএনপির উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হাসান মাস্টার। এই আবুল হাসান মাস্টার খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার, ১নং ভায়না ইউনিয়নের বাকচুয়া লক্ষ্মীপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার থেকে বেড়ে ওঠা এই রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনের শুরু।
১৯৮২ সালে এসএসসি পাস করে ঝিনাইদহ জেলা মাহাতাবউদ্দীন ডিগ্রী কলেজ  পদার্পণ করেন, এবং ঔ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন ১৯৮৪ সাল পর্যন্ত। ১৯৮৫ সালে অনার্স প্রথম বর্ষে ভর্তি হন, যশোর সিটি কলেজ,এবং ১৯৮৬ সালে ভিপি পদে লড়েন,এবং পরবর্তীতে মাত্র ১৭ ভোটে পরাজিত হয়েও, থেমে যায়নি রাজনৈতিক জীবন। অর্থাৎ পরবর্তীতে ভিপি নির্বাচিত হন১৯৯১ সালে টি টি কলেজে, অর্থাৎ টেনিং ইনস্টিটিউট কলেজ। সর্বশেষ ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন, ন্যায় নীতি আদর্শ সততার সঙ্গে এবং ১৯৯৪ সাল থেকে শিক্ষকতা পেশা বেঁচে নিলেও হারিয়ে যায়নি তাহার জীবন থেকে রাজনীতি। এখনও হৃদয় দিয়ে লালন করেও মানুষের হৃদয়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন রাজনীতি।
হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক থেকে ২০০১ সাল থেকে ১৫ সাল পর্যন্ত, হরিনাকুন্ডু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেন, ন্যায় নীতি আদর্শ ও আর সততার সঙ্গে। ২০১৯ সাল থেকে উপজেলা বিএনপি’র আহ্বায়কের দায়িত্ব পালন পান। প্রায় তিন বছর, পরবর্তীতে ২০২১ সালে ভোটের মাধ্যমে নির্বাচিত হন সভাপতি। এখন পর্যন্ত উপজেলা বিএনপির দায়িত্বরত সভাপতি। সর্বশেষ বলতে হয়,হরিনাকুন্ডু উপজেলার প্রতিটি মানুষের মধ্যমনি এবং সবার সুপ্রিয় আস্থাভাজন জননন্দিত মোঃ আবুল হাসান মাস্টার।

সফল রাজনীতিবিদ ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড- ২০২৪ পেয়েছেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার।  হরিনাকুন্ডু উপজেলার বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতা ও কর্মী ও গর্বিত উনার মত একজন সৎ যোগ্য নির্ভীক ন্যায়পরায়ণ মানুষকে নেতা হিসাবে পেয়ে। ৫ আগস্টের পরবর্তী ডামা ডোলে এই উপজেলার অনেক বিএনপির নেতার বিরুদ্ধে প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক দুনিয়ায় চাঁদাবাজের গল্প ছড়িয়েছে কিন্তু  এই সৎজন ন্যায়পরায়ণ  এবং মিষ্টিভাষী বিএনপি নেতা,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বিরুদ্ধে এ পর্যন্ত কোন অভিযোগ উঠে নাই ।  তাছাড়া  বিগত শাসক শেখ হাসিনার সময়ে তার নামে অসংখ্য  মামলা ছিলো এবং তিনি জেলও খেটেছেন।  এই সভাপতি হাসান মাস্টার রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঝিনাইদহ সংসদীয় ২ আসনটি জননেতা তারেক জিয়াকে উপহার দেওয়ার জন্য। তিনি বলেছেন জননেতা তারেক জিয়া যাকে এই সংসদীয় আসনে মনোনয়ন দিবেন, যেভাবেই হোক তাকে জিতিয়ে নিয়ে আসবেন। ঝিনাইদহের এই সংসদীয় আসন বিএনপির ঘাঁটি। এই জনপদকে  তারেক জিয়ার উপহার দেওয়ার জন্য  হরিণাকুণ্ডু বাশির প্রতি উদার্ত আহ্বান জানান এই শীর্ষ রাজনীতিবীদ।

সর্বশেষ খবর