গাজীপুরে দেশি অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতা তানভীর সিরাজের ভাই-ভাতিজা আটক

মোঃ মিন্টু মিয়া : গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031