আলমডাঙ্গায় ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

#SFTVNewsBD : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে অনুষ্ঠিত এ সভায় দেশ, ইসলাম ও জাতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির জনাব মাহের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,“২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা নিয়ে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়। সেই দিনকার শহীদরা ইসলামী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয়। তাদের রক্ত বৃথা যেতে পারে না।” তিনি আরও বলেন, “আমরা তৌহিদী জনতা হিসেবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। আগামী নভেম্বর মাসে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমাদের দাবিগুলো উপেক্ষা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামব— ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে শেখ হাসিনার থেকেও ভয়াবহ।”

তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। ইসলাম, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতে ইসলামী’র লক্ষ্য।” তিনি বলেন,“আমাদের সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের উচিত জনগণের কল্যাণে কাজ করা, ইসলামী মূল্যবোধের প্রচার করা এবং নৈতিক সমাজব্যবস্থা গঠনে ভূমিকা রাখা। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আমল, একতা ও ত্যাগের বিকল্প নেই।” বিশেষ অতিথিদের বক্তব্য সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসাইন, জেলা সমাজ কল্যাণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক দারুস সালাম, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,হাফেজ আমিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি,বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডি শুধু একটি ঘটনা নয়, এটি ছিল ইসলামী আন্দোলনের একটি রক্তাক্ত ইতিহাস। এই দিবস আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করে।” সভায় আরও উপস্থিত ছিলেন গাংনী আসমানখালি থানা আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুব বিভাগের সাইফুল্লাহ, ও ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা সভাপতি আখতারুজ্জামানসহ উপজেলার ১১টি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা। সভা শেষে ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় রাজনৈতিক, ইসলামিক ও সাংগঠনিক দিক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় “ইসলাম প্রতিষ্ঠা, ন্যায়ের সমাজ গঠন ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জনগণের ঐক্যই একমাত্র পথ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031