বিএনপি’র ‘৩১ দফা’ প্রচারে ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ ও পথসভা

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে উপজেলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়, এরপর নেতাকর্মীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাদাত হোসেন বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১টি রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।”
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, জেলা বিএনপির সদস্য এডভোকেট মুবিন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল রানা।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031