
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরীর উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজভী আহমেদ। তিনি জানান, ইটভাটায় নদী থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জব্দের এই ব্যবস্থা নেওয়া হয়। সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
ভিউ: 143









