চুয়াডাঙ্গা সদর জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎চুয়াডাঙ্গা সদর উপজেলার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‎ “সত্য ও ন্যায়ের পক্ষে জীবন বাজি রেখে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি আদর্শিক সংগঠন, যা তার কর্মীদের সত্য, ন্যায় ও ইনসাফের পথে দৃঢ়ভাবে দাঁড়াতে শেখায়। শত বাধা-বিপত্তি আসুক, আমরা ইনশাআল্লাহ ন্যায়ের পতাকা উঁচু রাখবো।” তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ন্যায়নিষ্ঠ, ইনসাফভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গঠনে আপনাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” শনিবার বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা কর্তৃক আয়োজিত বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দীন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, এবং সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মোঃ গোলাম রসুল।
‎এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমীর ও সেক্রেটারিগণ। অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031