মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে চলেছে “মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগ।

তৌহিদ, মাগুরা
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে চলেছে “মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগ। এই লীগের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. (শনিবার) সন্ধ্যা ৬.০০ টায় নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।

উক্ত মিডিয়া কভারেজের জন্য কাজ করে যাবে SF tv. পুরো টুর্নামেন্ট- এ এসএফ টিভি মাগুরা কাবাডি ক্লাবের হয়ে মিডিয়া পার্টনার হিসেবে নিউজ কাবারেজ করে যাবে কেননা এই দলের কর্ণধার হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খ্যাতিমান খেলোয়ার মাগুরার গর্ব সাজিদ হাসান। এএসএফ টিবি তার দলের মিডিয়া পার্টনার হওয়ায় তিনি খুবই খুশী।

সর্বশেষ খবর