তেতুলিয়া সীমান্তে দিয়ে অবৈধ অনুপ্রবেশ সময়ে নারী কে আটক করেছে বিজিবি

পঞ্চগড় জেলার তেতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময়েমোছাঃ উর্মি আক্তার রাহেলা (২৮), নামে বাংলাদেশি নারী কে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে তেতুলিয়ার মাগুরা বড়বিল্লা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জানা যায়,পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮ বিজিবি) এর তেতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪৪২/১ এস এর নিকট বড়বিল্লা চা বাগান নামক স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল ও মহিলা গ্রাম্য আনসার এবং স্থানীয় লোকজনের সহায়তায় মোছাঃ উর্মি আক্তার রাহেলা বাংলাদেশী নাগরিক কে আটক করেন।সুত্রজানান,
গত ২১ অক্টোবর ২০২৫ ইং তারিখ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠে এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুঃ ০৯ টায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন নামে। অতঃপর বাস এবং অটো যোগে তেতুলিয়া আসে। এরপর তেতুলিয়া বাজারে ঘোরাঘুরি করার পর তেতুলিয়া উপজেলা হাসপাতালে রাত্রি যাপন করে । তারপর বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধীনস্থ তেঁতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৪৪২/১-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বড়বিল্লাহ কাজীপাড়া (চা বাগান সংলগ্ন) নামক স্থানে আসে। আটক ওই নারী নাম ঠিকানাঃ মোছাঃ উর্মি আক্তার রাহেলা (২৮), পিতা মৃত হেলাল মিয়া, গ্রাম- মনিপুর, পোষ্ট-বিদ্যাপুর, থানা- নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি ঘোরাঘুরি এবং অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে স্থানীয় লোকজন এর সহযোগিতায় তেঁতুলিয়া বিওপির টহলদল তাকে আটক করে ও নারী আনসার সদস্যের সহযোগিতায় তেতুলিয়া থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকালে তেতুলিয়া মডেল থানার ওসি
মোঃ মুসা মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেন।উল্লেখ্য, আটককৃত নাগরিককে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031