পাইকগাছায় টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন

পাইকগাছায় টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান। তাঁর সঙ্গে ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকাদানের আওতায় আনার আহ্বান জানান এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ভ্যাকসিন সংরক্ষণের মান ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান বলেন, টিসিভি ভ্যাকসিন টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর। প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে মিলে সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031