ময়মনসিংহে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

আবুল কালাম আজাদ : ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মাসুদ মিয়া (৩৮) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাসুদ ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুদ। পরে রাত সাড়ে ৯টার দিকে ভাটি বাড়েরা বাইপাস রোডে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট রাত ২টার দিকে ঘটনাস্থল ও হাসপাতালের মর্গ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল-মামুন জানান, “দুর্বৃত্তরা মাসুদকে বাড়েরা বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশে নিয়ে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।” তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031