গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হ’ত্যা মামলায় দুই ভাইয়ের মৃ’ত্যুদণ্ড

আবুল কালাম আজাদ : ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে—এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তখন আসামি এলবার্ট ডেবিট সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা মিঠুকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের বাবা মো. মোখলেছুর রহমান গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাসিব আহামদ মাহবুবুল আলম এবং অভিযুক্তদের পক্ষে মো. আকরাম হোসেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031