সড়ক দুর্ঘটনা নিহত শিক্ষকের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন জামায়েত নেতারা।

মোঃ ইলিয়াছ খান ;ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম সাহেবের বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়েত নেতারা। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তারা। পরে শোকাহত পরিবারের কাছে কিছু সময় কাটান এবং নিহতের রুহের মাগফেরাত কামনায় তার কবর জিয়ারত করেন।
এর সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ সালথা নগরকান্দা আসনের জামায়েত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন, সালতা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আব্দুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও সভাপতি মাওলানা মিকাইল হোসেন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি মোঃ ওলিউজ্জামান,জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার ১৮ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫)। এ ঘটনায় দুই শিক্ষার্থী সহ আরো তিনজন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইব্রাহিম সালতা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মোঃ আব্দুল রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। শিক্ষক এসএম ইব্রাহিম উপজেলার জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসাবে কর্তব্যরত ছিলেন।

সর্বশেষ খবর