ময়মনসিংহ রেলওয়ে থানার অভিযানে ট্রেন থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আবুল কালাম আজাদ : ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতার হোসেনের নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালো কাপড়ের ব্যাগে থাকা আনুমানিক ১৪ কেজি গাঁজাসহ মো. আব্দুর সাত্তার সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাইপাস রোড কলোনি এলাকায়। তাঁর পিতা মৃত শুকুর মিয়া।

রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আকতার হোসেন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031