ত্রিশালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ : ময়মনসিংহের ত্রিশালে মেয়াদোত্তীর্ণ, স্যাম্পল ও অতিরিক্ত দামে ঔষধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরহাদ মেডিসিন কর্ণারসহ মোট চারটি ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি মামলা দায়ের করা হয়। আদালত ফার্মেসিগুলোর মালিকদের মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ময়মনসিংহের ড্রাগ সুপার অভিযোগ দায়ের করেন এবং ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান,

> “জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031