তেতুলিয়ায় মহাসড়কে বোয়ালমারীতে শেয়ালের সাথে ধাক্কালেগে মটরসাইকেল আরোহী মৃত্যু আরো ২ জন আহত

খাদেমুল ইসলাম:
পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের বোয়ালমারী বাজার এলাকায় মধ্যরাতে খেকে শেয়ালের সাথে ধাক্কালেগে মটরসাইকেল আরোহী তৌসিফ খান মুসা (২২) নামে মৃত্যু
হয়েছে।সাথে অপর সহযোগী শাহারিয়ার (২৩) মনির হোসেন (২০) ২ জন গুরুত্বর ভাবে আহত হয়েছে।
তেতুলিয়া হাসপাতালে চিকিৎসা ধীন রযেছেন। নিহত হলেন-তেঁতুলিয়া তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌসিফ খান মুসা(২২)। এসময় আহত হন, তিরনইহাট ইউপি বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে আল শাহরিয়ার(২৩)ও একই ইউনিয়নের দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহমুদ মনির হোসেন (২৫)। জানাযায়,বুড়াবুড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে এ দুর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সোমবার ২০ অক্টোবর সকালে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন,ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031