সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতা–কর্মীসহ ১০৫ জনের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

‎নিজস্ব প্রতিবেদকঃ
‎চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি, সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০৫ জন জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
‎তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

‎অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মোঃ মাসুম বিল্লাহ হাওলাদার এবং সঞ্চালনা করেন সদর থানা প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার।

‎সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বিএনপি ত্যাগী নেতা মোঃ সাজেদুল ইসলাম সাজু-এর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড সহ–সভাপতি মোঃ বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিএনপি নেতা বিপুল, একই গ্রামের কাঙ্গালে, সরোজগঞ্জ বাজারের বিএনপি নেতা ওলীউর রহমান ওলীসহ আরও অনেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

‎সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী বলেন,
‎ “জামায়াতে ইসলামীর নীতি–আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আজ রাসেল ভাইয়ের হাতে হাত রেখে জামায়াতে যোগ দিলাম।” ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা মোঃ সাজেদুল ইসলাম সাজু বলেন,
‎“আমি ২৪ বছর বিএনপি করেছি। কিন্তু এখন বিএনপির নেতারা কর্মীদের খোঁজখবর রাখেন না। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যবহার ও নীতি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আজ আমরা সকলে সত্য ও সুন্দর দলে যোগ দিয়েছি।”

‎বিএনপি নেতা মোঃ বেল্টু রহমান বলেন,
“আমি ২৯ বছর বিএনপিতে ছিলাম। কিন্তু এখন দলটি চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত। জামায়াতে ইসলামই একমাত্র দল যারা বাংলাদেশকে মাদকমুক্ত ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে পারে। অ্যাডভোকেট রাসেল ভাইয়ের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, দেশ জামায়াতের হাতেই নিরাপদ।”
‎প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,

‎“আজ যারা জামায়াতে যোগ দিয়েছেন, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই বৈষম্যমুক্ত, মাদকমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ জনগণ জাতীয় নির্বাচনে সত্য ও ন্যায়ের প্রতীক জামায়াতকেই বেছে নেবে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
‎চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ, সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা এইচআরডি সম্পাদক মোঃ আবু রায়হান, ইউনিয়ন আমীর–সেক্রেটারি সহ বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031