আলমডাঙ্গা পৌর উদ্যোগে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, #SFTVNewsBD:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর উদ্যোগে বিএনপির এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টার সময় পৌর এলাকার ৬নং ওয়ার্ডের গোবিন্দপুর স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান পিন্টু।
তিনি তাঁর বক্তব্যে বলেন — “আমাদের বিএনপি এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তরুণদের অহংকার তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। ধানের শীষে ভোট ভিক্ষা নয়, এটি গণমানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”

তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গা-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নমিনেশন পাবেন বলে আমরা আশা করছি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মোঃ আজম আলী, সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু। তিনি বলেন,

> “আজকের এই সভা আমাদের নতুন উদ্দীপনা দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংগঠিতভাবে মাঠে নামছে। প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

উপস্থিত বিশেষ অতিথিরা: আখতার হোসেন জোয়ার্দার, সিনিয়র সহ-সভাপতি, আলমডাঙ্গা উপজেলা বিএনপি আয়ুব আলী, সহ-সভাপতি, আলমডাঙ্গা পৌর বিএনপি আকুল মণ্ডল, সহ-সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি রফিকুল ইসলাম, সদস্য সচিব, আলমডাঙ্গা উপজেলা যুবদল সাইফুদ্দিন কনক, সদস্য সচিব, আলমডাঙ্গা পৌর যুবদল আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক, আলমডাঙ্গা পৌর যুবদল জাকারিয়া ইসলাম শান্ত, সদস্য সচিব, আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দল আতিক হাসনাত রিংকু, আহ্বায়ক, আলমডাঙ্গা পৌর ছাত্রদল মাহমুদুল হক তন্ময়, সদস্য সচিব, আলমডাঙ্গা পৌর ছাত্রদল সভায় বক্তারা বলেন,“বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মাঠে নেমেছে। সংগঠনকে শক্তিশালী করে, তরুণদের সম্পৃক্ত করে, ধানের শীষকে বিজয়ী করতে হবে।”শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031