ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ চঞ্চল হোসেন, স্টাফ রিপোর্টার ; চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে আসন্ন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ করেছে ঐক্যবদ্ধ ভাংবাড়ীয়া শিক্ষা উন্নয়ন পরিষদ নামে ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।

এই উপলক্ষে শনিবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এক নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএ থানা শাখা জামায়াতের আমীর আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ইমরান হোসেন, নির্বাচন পরিচালক আব্দুল খালেক, ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন বুলু, সাবেক মেম্বার শফি উদ্দিন জোয়ার্দার, ও ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমিনসহ এলাকার বিশিষ্ট অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর খন্দকার মাসুদুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু সম্পর্ক গঠন এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। বক্তারা বলেন, “আমরা রাজনীতি নয়, শিক্ষা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় অভিভাবকরা বলেন, ভাংবাড়ীয়া শিক্ষা উন্নয়ন পরিষদের ইশতেহারটি এলাকাবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। সবাই মিলে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031