
মোঃ ইলিয়াছ খান: ফরিদপুরের সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে গট্টি হাই স্কুল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়। বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নুরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ শামসুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডাঃ শাহআলম, ইউনুস মোল্লা, নুর আলম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান, গট্টি ইউনিয়নের প্রচার সম্পাদক বকুল মোল্লা, বিএনপি নেতা আনসার আলী মাতুব্বর, মাকসুদ আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর একাদশ (০১ গোপালগঞ্জ একাদশ) (০০)গোলে হারিয়ে ফরিদপুর একাদশ জয় লাভ করে।









