
জামাল উদ্দীন: পিআর ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং এর সামনে প্রধান সড়কে শুরু হয়ে আছরের নামাজের আগ পর্যন্ত চলে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর ও জয়েন্ট সেক্রেটারি মুস্তাফিজুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মাওলানা মোঃ আলী নজির। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ক্বারী আবদুল খালেক নিজামী, সেক্রেটারী এআরএম ফরিদুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আবু নাছের, জেলা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা ইসমাইল, জেলা সদস্য ও ঈদগাহ উপজেলা সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, সহ দপ্তর মাওলানা আমানুল হক আমান, ইসলামী যুব আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার সাকী, পৌর সেক্রেটারি আব্দুল খালেক প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধ করে জাতীয় নির্বাচন আয়জনের দাবি জানান।
জনগণের ভোটাধিকার ও ন্যায্য প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলিয়ে যাবে বলেও বক্তারা জানান ।
দলীয় নেতাকর্মী ছাড়া ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে পীর সাহেব চরমোনাইর আহুত যুগোপযোগী কর্মসুচীর প্রতি সমর্থন জানান।









