৫ দফা দাবিতে পঞ্চগড় জেলা ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031