খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনা জেলা শিল্পকলা একাডেমী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫, খুলনা এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতার আয়োজন ও সহযোগিতা করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)।

মঙ্গলবার(১৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনা‌‌ছ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক শেখ দিদারুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপক, সংবাদ পাঠক ও সাবেক বিতার্কিক সারওয়ারে আকতার এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ইনচার্জ মোঃ ফুয়াদ হোসেন।

আয়োজকরা জানান, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বক্তব্য উপস্থাপন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করা হবে।

সর্বশেষ খবর