উখিয়া-টেকনাফে কোস্টগার্ড-বিজিবির পৃথক অভিযানে ১লাখ ২০হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন:
‎কক্সবাজার সীমান্ত ‎বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,গত ১৩ অক্টোবর ২০২৫ইং রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলার জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযানে যায়। অভিযান চলাকালীন ১জন সন্দেহজনক ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১টি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ধানক্ষেতে থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎অপরদিকে উখিয়া ৬৪বিজিবি সুত্র জানায়,একই সময়ে রাত পৌনে ৯টারদিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ হতে প্রায় ২কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘেঁর নামক স্থানে ধান ক্ষেতের পাশে অবস্থান করে। এমতাবস্থায় মায়ানমার হতে ১জন ব্যক্তি ধানক্ষেতের দিয়ে আসতে দেখে টহলদল তাকে চ্যালেন্স করলে তার হাতে থাকা রঙ্গিন কাপড়ে একটি পুটলা ফেলে নাফ নদী হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত স্থান হতে রঙ্গিন কাপড়ে মোড়ানো খাকি কাগজের মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী প্যাকেট হতে ৩০হাজার ইয়াবা উদ্ধার করে।

‎এছাড়া ১৪ অক্টোবর ভোররাত ২টারদিকে হ্নীলা বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে দেখে সীমান্ত পিলার বিআরএম-১২ হতে ৮শ গজ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে ২ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে জালিয়াপাড়া সুলিশ গেইট এর দিকে মায়ানমার হতে ২জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। তৎক্ষনাত বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক জালিয়াপাড়া সুইচ গেইট এলাকায় ফাঁদ পেতে থাকে। ১জন ব্যক্তি সুইচ গেইটের সন্নিকটে আসলে টহলদল তাকে চ্যালেন্স করলে চোরাকারবারীর হাতে থাকা কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থান হতে কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগ মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ৪ কাট তথা ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

‎৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, এসব অভিযানে পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031