চট্টগ্রামে যমুনা টিভির সাংবাদিক জোবায়েদকে থানায় আটকে নির্মম মারধর, নেতৃত্বে ডিসি আমিরুল ইসলাম

চট্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত পুলিশের বর্বর মারধরের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বে খুলশি থানায় তাকে একটি কক্ষে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকালে জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের খবর সংগ্রহে খুলশি থানায় যান সাংবাদিক জোবায়েদ। এসময় তিনি ঘটনাসংশ্লিষ্ট গ্রেফতার ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন। কিন্তু থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন। এক পর্যায়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক হলে ডিসি আমিরুল ইসলামের নির্দেশে জোবায়েদকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে যাওয়া হয়।

 

অভিযোগ অনুযায়ী, সেখানে ঢুকেই কয়েকজন পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় তারা বলে, “তুই ফ্যাসিস্ট, আমরা তোকে না, শয়তানকে মারছি।”

 

হামলার শিকার সাংবাদিক জোবায়েদ জানান, “আমি বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তারা আমাকে আটকায়। পরে ডিসি আমিরুল ইসলামের উপস্থিতিতে একাধিক পুলিশ সদস্য আমাকে বেধড়ক মারধর করে। পিঠে, চোখে ও কানে আঘাত পাই।”

এ ঘটনায় জোবায়েদ ইবনে শাহাদাত গুরুতর আহত হন এবং তার চোখ ও এক কানে মারাত্মক ফোলা দেখা দিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনাকে গণমাধ্যমের উপর ভয়াবহ নিপীড়ন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031