মাগুরায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” এর উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

মাগুরায়” টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” এর শুভ উদ্ভোধন করা হয়েছে। রবিবার ১২ অক্টোবর সকালে পিটিআই স্কুল প্রাঙ্গণে মাগুরা জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন মোঃ শামীম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।এছাড়া উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফজাল হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে তা ১৮ কর্ম দিবস চালু থাকবে। সেখানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031