মাগুরায় শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

তৌহিদ মাগুর প্রতিনিধি: মাগুরার জেলার শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬নং কাদিরপাড়া ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার ১১ অক্টোবর বিকালে স্হানীয় রাধানগর বাজারে আলোচনা সভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুর ইসলাম শফিক, শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, যুবনেতা এম এ বাবলু, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ খান। এসময় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য মোঃ ইসলাম শেক, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, শ্রীপুর থানা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031