চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী (২য় ব্যাচের) প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে প্রশিক্ষণটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।তিনি আরও বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে।” প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031