ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখায় ভোট দিন — মাওলানা জহুরুল ইসলাম আজিজী

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী আজ বুধবার (৮ অক্টোবর) বাদ আসর চুয়াডাঙ্গার আসমানখালী বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

পথসভায় মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন—

> “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহভীতিপূর্ণ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আজ দেশের মানুষ ন্যায়, সততা ও সুশাসনের রাজনীতি চায়। আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

 

তিনি আরও বলেন—“ইসলামী আন্দোলন চায় এমন একটি দেশ, যেখানে দুর্নীতি, মাদক, অন্যায় ও অবিচারের পরিবর্তে সত্য, ন্যায়, মানবিকতা ও ইসলামী মূল্যবোধের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণ যদি হাতপাখায় ভোট দিয়ে আমাদের সহযোগিতা করে, ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব হবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, থানা সেক্রেটারি মোহাম্মদ ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক কারী বিল্লাল হোসেন এবং জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান রনি।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি সমাপ্ত হয়।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031