ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসমানখালী সাংগঠনিক থানা শাখার কার্যালয় উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় অর্জনের লক্ষ্যে সংগঠনের মজবুতি ও সম্প্রসারণের উদ্দেশ্যে আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৩টায় চুয়াডাঙ্গার আসমানখালী বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসমানখালী সাংগঠনিক থানা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মুফতি হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী জনাব মোঃ হাসানুজ্জামান সজীব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইমদাদুল হক, জনাব মোঃ হাসানুজ্জামান রনি, তাসিব বিল্লাহ, মিজানুর রহমান মিলন, কারী বিল্লাল হোসেন, সোলায়মান কবির, নাজিমুদ্দিন প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন— “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আদর্শভিত্তিক সুশাসন ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031