আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১ জন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, গাঁজা, ট্যাবলেট ও বিদেশী মদসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হলেও অপর একজন পালিয়ে যায়।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের অফিসারের নেতৃত্বে এসআই (নিঃ) শীতল বিশ্বাস ও সংগীয় ফোর্সের সমন্বয়ে সোমবার (৭ অক্টোবর) রাতে আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের রাধিকাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার পলাতক আসামী দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র পিয়াল মাহমুদ সাদ্দামের একতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মিয়াপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের পুত্র মোঃ ইসরাফিল আলম সনি (৩৩)-কে গ্রেফতার করা হয়। তবে পিয়াল মাহমুদ সাদ্দাম (৩৫) পালিয়ে যায়।

অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়—৩৬ ইঞ্চি লম্বা ১টি তরবারী,৩০ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি তরবারী,৩২ ইঞ্চি লম্বা কাঠের বাটসহ ১টি রামদা,৩১.৫ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত ১টি স্টিলের চাপাতি, ৬৮০ গ্রাম গাঁজা (মূল্য ২৮,০০০ টাকা), ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য ২৫,৫০০ টাকা), ৩০০ মিলিলিটার বিদেশী মদ,মাদক বিক্রির নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা, এবং ২টি মোবাইল ফোন।সব উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে রাত ১০টা ৩৫ মিনিটে জব্দ করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক ইসরাফিল আলম সনিকে মঙ্গলবার (৮ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে

জানা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031