মাগুরায় মিডিয়া কর্মীদের সাথে টাইফয়েড টিকাদান কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

তৌহিদ, মাগুরা : মাগুরায়”শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ অক্টোবর সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় শহরস্ত পারনান্দুয়ালী ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ শামীম কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মজিবুল্লাহ ফরহাদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর সফলতার ক্ষেত্রে গণমাধ্যম ব্যক্তিত্বরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমি তাদের বলবো আপনারা গুজবের সংবাদগুলো যাচাই বাছাই করে সঠিক সংবাদ পরিবেশন করে জনসাধারণকে সচেতন করে তুলবেন। ওয়ার্কশপে আগত অন্যান্য বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। এ বিষয়ে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031