জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের চারজন নেতা কর্মী গ্রেপ্তার

মোঃ মিরাজুর রহমান  : নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এক সেনা সদস্যকে হেনস্তার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সমকামিতার অভিযোগ তুলে সেনাবাহিনীর ওই সদস্যকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে একটি ছাত্রদল কিশোর গ্যাং। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলমুন্ডা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আফজাল হোসেনের পুত্র এবং ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দীন,
তার বড় ভাই পল্লি চিকিৎসক ডা. সিহাব উদ্দীন, স্থানীয় মোশাররফ কাজীর ছেলে ও ছাত্রদল নেতা, নীলফামারী সরকারি কলেজের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান,
মোজাম উদ্দীনের ছেলে রাকিব হাসান। এ ঘটনার পর এলাকায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031