নওগাঁর পোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির আদিবাসী ও সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

উজ্জ্বল কুমার  :  নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সোমবার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ২০০ পরিবারের মাঝে দুটি করে ৪০০টি ছাগী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031