আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান : গাঁজা-ট্যাবলেটসহ একজন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডম্বলপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত টহল চলাকালে ডম্বলপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে চাঁন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশ শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক দূর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031