সাভারে হানী ট্রাপের শিকার ভিকটিমকে উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেফতার 

সাভারঃ গতকাল বিকেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো: মেহেদী হাসানকে হানি ট্রাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সদস্যরা। ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার উপর তাকে অপহরণ করা হয়।অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার মাধ্যমে তার পরিবারের নিকট হতে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের জয়নাল এর ছেলে শরিফুল (২৫), একই থানা জেলার হাকিমের ছেলে জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার গ্রামের বজলুর মিয়ার ছেলে কাউসার হোসেন কনক (২০)।মোঃ জয়নাল (২৫) পিতা-মোঃ আঃ হাকিম, সাং-২নং সতাং, থানা-পীরগাছা, জেলা-রংপুর, সকাল আনমনা (১৯) পিতা-আঃ রাজ্জাক,  সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ও মোঃ কাওসার হোসেন কনক (২০)  পিতা-মোঃ বজলুর মিয়া, সাং-নাইরোন খোলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর।বিষয়টি ভিকটিমের পরিবার জানায়, ৯৯৯ এর মাধ্যমে সাভার মডেল থানাকে জানালে সাভার মডেল থানার একটি টিম উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন। উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ০৩/১০/২০২৫ তারিখ দুপুর  ০১.৩০ সময় সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেন এবং উক্ত হানী ট্র্যাপের ঘটনায় নারী সদস্যসহ মোট ০৪ জন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যদের নিকট হতে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়।এ ব্যাপারে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, এরা একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্র দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে হানি ট্র্যাপ সহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিলো।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031