রৌমারীতে পানিতে পড়ে শিশু নিখোঁজ লা’শ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে মাহিম (৭) নামের এক শিশু নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেন ডুবরি দল। শনিবার (০৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পালের চর মনো খাঁ বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের একটি খালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের ধারে খেলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে মরিয়ম নামে এক শিশুকে জীবিত উদ্ধার করলেও মাহিমের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মাহিম উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের জাইদুল ইসলাম ও আফরোজা খাতুন দম্পতির ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি পালের চরে বেড়াতে এসেছিল। মাহিমের নানা মোঃ মাইন উদ্দিন ওই এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে জামালপুর থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031