ডেবরায় অভিভাবক সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন নলছিটি উপজেলাধীনের ডেবরা জামে মসজিদ মক্তবের উদ্যোগে অভিভাবক সম্মেলন–২০২৫ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) ডেবরা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান মেহমান ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নলছিটি উপজেলা মডেল কেয়ারটেকার হযরত মাওলানা নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আতাউর রহমান সামিম, মোঃ মোর্শেদ আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম মোল্লা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মক্তবের শিক্ষক মোঃ রাকিব হোসাইন। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষার অপরিহার্যতা, শিশুদের নৈতিক বিকাশ এবং প্রাথমিক পর্যায়েই দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শেষে মক্তবের অগ্রগতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031