জীবননগরের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে থেকে রেখে জীবননগর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার বিকালে জীবননগর পৌর শহরে ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ পথচারীদের মাঝে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু’র পক্ষে লিফলেট বিতরণ করেন জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।এসময় পৌর নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্তীতি করবেন না।লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন সফি।পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পলাশ আহমেদ, সেক্রেটারি পল্টু মিয়া , সহ-সভাপতি বুলু মিয়া, সহ সাধারণ সম্পাদক ইউনুস আলী, ৪নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শাহিন মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান মিজা, এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান,শহিদুল মিয়া, তসলিম, আব্দুল্লাহ, শফি, সাজ্জাদ, সুমন প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031