ভোলায় হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

মোঃ আব্দুর রহমান হেলাল: “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য” ভোলা: ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে হেযবুত তাওহীদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় আলোচনার মূল বিষয় ছিল— “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা।” প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবা। তিনি বলেন  “ইসলাম কেবল ব্যক্তিজীবনের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা দিয়েছে। হেযবুত তাওহীদ আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সেই রূপরেখাকে যুগোপযোগীভাবে তুলে ধরছে। দেশের চলমান সংকট নিরসনে এ প্রস্তাবনাকে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশেষ অতিথিরা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা এবং বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন। তাঁরা বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা দুর্নীতি, বৈষম্য ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। মানুষের তৈরি ব্যবস্থায় যত সংস্কারই হোক, তা স্থায়ী সমাধান দিতে সক্ষম নয়। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই হতে পারে আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প পথ। সভাপতিত্ব ও সঞ্চালনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. আবুল বাসার কামরুল। সঞ্চালনা করেন সংগঠনের নারী নেত্রী খালেদা আক্তার লুনা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর থানা সভাপতি মো. জামাল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের অংশগ্রহণ মতবিনিময় সভায় ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রশ্নোত্তর ও আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন— মোকাম্মেল হক মিলন (দৈনিক খবর), সহিদ তালুকদার (দৈনিক জনপদ), এম এ বারী (দৈনিক ইনকিলাব), নেয়ামতউল্লাহ (প্রথম আলো), ইউনুস শরীফ (আমার দেশ), এইচ এম নাহিদ (ভোরের কাগজ), রিয়াজ হোসেন শান্ত (বিজয় টিভি ও দৈনিক নিরপেক্ষ), আব্দুর রহমান হেলাল (দৈনিক সংগ্রাম ও ভোলা মিডিয়া হাউজ), মনসুর আলম (চ্যানেল এস), এইচ আর সুমন (বাংলার কণ্ঠ), আরিয়ান আরিফ (অমৃতলোক), মাকসুদুর রহমান (দৈনিক আমার সংবাদ ও বাংলাদেশ বাণী)। এছাড়াও স্থানীয় অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031