চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর স্কুল পাড়া এলাকা থেকে বদর নামের এক বাংলাদেশীকে আটক করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বদর ঐ এলাকার করিম এর পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে তাদের মিনি ক্যাম্পের সমনে থেকে তুলে নিয়ে যায়।
এই বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডার এর মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।